
16 July 2026
বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার মাসিক সভা গত ১২ জুলাই রোজ রাবিবার সন্ধ্যা ৭টায় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক জনাব হাসান খানের বাসায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচিত বিষয় ছিলো নিন্মরূপ:
১. নতুন সদস্য বাড়ানোর ব্যাপারে সকলে সম্মিলিতভাবে চেস্টা করা।
২. ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ মিলিতভাবে প্রজেক্টরে দেখা ও প্রীতিভোজ।
৩. লাইবেরিয়ার স্বাধীনতা দিবস,জুলাই ২৬ কমিটির ব্যানারে পালন করা, ৮ দলীয় কেরাম প্রতিযোগিতা ও অসহায় লাইবেরিয়ানদের জন্য খাদ্য বিতরন।
৪. অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ রোধে পাচারকারী দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকা।
৫. কমিটির কোষাধ্যক্ষের আয় ও ব্যায়ের হিসাব প্রদান।
৬. আগামী মাসে কমিটির প্রথম সাধারন সভা উপলক্ষে আলোচনা ও সকল সদস্যের বায়োডাটা নাইজেরিয়া এম্বাসেডরের কাছে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ।
বাংলাদেশ কমিউনিটির অব লাইবেরিয়ার সম্মানিত সভাপতি ও সেক্রেটারি মহোদয় তাদের বক্তব্যে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান এবং লাইবেরিয়ায় প্রবাসী বাংলাদেশীদের কল্যানে এই কমিউনিটিকে আরো কল্যানমুখি করে পরিচালনা করার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রচারে
দপ্তর ও প্রচার সম্পাদক।
বাংলাদেশ কমিউনিটি অফ লাইবেরিরা।

09 July 2026