বাংলাদেশ হাই কমিশন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মিয়া মোঃ মাইনুল কবির লাইবেরিয়ায় আগমন

বাংলাদেশ হাই কমিশন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মিয়া মোঃ মাইনুল কবির লাইবেরিয়ায় আগমন

09 July 2026

বাংলাদেশ হাই কমিশন নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মিয়া মোঃ মাইনুল কবির বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা করেন। বলিভার্ডগ প্যালেসের হল রুমে গত ২৭ মে ২০২৬ এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি লাইবেরিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। লাইবেরিয়ায় বাংলাদেশীদের আন্তরিকাতার প্রশংসা করেন তিনি। তিনি নেতৃবৃন্দকে আস্বস্থ করেন যে, এম্বাসি সংক্রনান্ত সর্বোচ্চ সেবাটুকু প্রদান করবেন। তিনি আরো বলেন, লাইবেরিয়াতে যত বাংলাদেশী আছে সকলের নামের তালিকা উনার কাছে পাঠানোর জন্য। তিনি যথা সম্ভব বাংলাদেশ সরকারে সাথে আমাদের বিষয় নিয়ে কথা বলবেন। সবশেষে তিনি আরো বলেন, কেউ যেন মানব পাচারের সাথে সম্পৃক্ত না হন।

এর আগে গত ২৫ মে ২০২৬ লাইবেরিয়ার মহামান্য রাষ্ট্রপতি জুসেফ বকাই এর সাথে সাক্ষাত করেন বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মিয়া মোঃ মাইনুল কবির। তিনি সরকারী ভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসিবে লাইবেরিয়ার দায়িত্ব গ্রহণ করেন।

 

 

Recent News and Events